ভারত বয়কট করলে বড় শাস্তির মুখে পাকিস্তান? কড়া পদক্ষেপ নিতে আইসিসি-কে বার্তা গাভাস্কারের

ভারত বয়কট করলে বড় শাস্তির মুখে পাকিস্তান? কড়া পদক্ষেপ নিতে আইসিসি-কে বার্তা গাভাস্কারের

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাটি সাফ জানিয়েছে, বৈশ্বিক টুর্নামেন্টে এমন আংশিক অংশগ্রহণ ক্রীড়া চেতনার পরিপন্থী। আইসিসি সতর্ক করে বলেছে, ভারত ম্যাচ থেকে সরে দাঁড়ালে দীর্ঘমেয়াদে পাকিস্তানের ক্রিকেটের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) গভীরভাবে ভাবার পরামর্শ দিয়েছে তারা।

এদিকে, পাকিস্তানের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। শেষ মুহূর্তে ম্যাচ বয়কটের মতো সিদ্ধান্তের জন্য পিসিবি-র ওপর কঠোর নিষেধাজ্ঞার দাবি তুলেছেন তিনি। গাভাস্কারের মতে, আইসিসি-র উচিত এমন ব্যবস্থা নেওয়া যাতে ভবিষ্যতে অন্য কোনো দেশ এমন পদক্ষেপ নেওয়ার সাহস না পায়। উল্লেখ্য, পাকিস্তান মাঠে না নামলে ভারত সরাসরি ২ পয়েন্ট পাবে, যা পাকিস্তানের সুপার এইটে যাওয়ার স্বপ্নকে কার্যত খাদের কিনারে ঠেলে দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *