বিরাটের উত্তরসূরিদের দাপট: পাকিস্তানকে চূর্ণ করে সেমিফাইনালে ভারত!
February 2, 202610:12 am

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। টসে হেরে ব্যাট করতে নেমে বৈভব সূর্যবংশী ও অ্যারন জর্জের ভালো শুরুর পর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে টিম ইন্ডিয়া। তবে বেদান্ত ত্রিবেদীর দায়িত্বশীল ৬৮ রান এবং কানিষ্ক চৌহান ও খিলান প্যাটেলের ব্যাটে ভর করে ২৫২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। লক্ষ্য তাড়া করতে নেমে উসমান ও হামজা লড়াই করলেও ১৯৪ রানেই অলআউট হয় পাকিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অপরাজিত ভারত আগামী বুধবার সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে।