পাক সরকারের বয়কট হুমকি: শেষ মুহূর্তে কি নাটকীয় মোড় নিচ্ছে ভারত-পাক মহারণ?
February 2, 20267:19 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান সরকার। এই উত্তপ্ত পরিস্থিতিতে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা ও সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট করেছেন যে, ভারত নিয়ম মেনেই টুর্নামেন্টে অংশ নেবে। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোয় এখনই চূড়ান্ত মন্তব্য করতে নারাজ বোর্ড। তবে ভারত যথাসময়ে শ্রীলঙ্কায় পৌঁছাবে এবং সূর্যকুমার যাদবের নেতৃত্বে মাঠে নামবে।
আইসিসি জানিয়েছে, কোনো দল প্রতিপক্ষ বেছে নিতে পারে না। ১৫ ফেব্রুয়ারির মহারণে পাকিস্তান অধিনায়ক টসের সময় উপস্থিত না হলে ভারত সরাসরি ‘ওয়াকওভার’ পাবে। জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি-র অনড় অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বিসিসিআই। এখন দেখার বিষয়, আইসিসি-র আসন্ন বৈঠকে চাপের মুখে পড়ে পাকিস্তান তাদের সুর নরম করে কি না।