বিরাট আর্থিক লোকসান: বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ না হলে ক্ষতি ৪৫০০ কোটি!

বিরাট আর্থিক লোকসান: বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ না হলে ক্ষতি ৪৫০০ কোটি!

আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান না খেললে ক্রিকেট বিশ্ব প্রায় ৪৫০০ কোটি টাকার বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে। সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন এবং টিকিট বিক্রি বাবদ এই বিপুল পরিমাণ অর্থের লোকসান হতে পারে। পাকিস্তান সরকারের অনড় মনোভাবের কারণে আইসিসি-র পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডও চরম আর্থিক সংকটে পড়ার আশঙ্কায় রয়েছে।

একটি ম্যাচ বয়কট করলে পাক বোর্ডের বার্ষিক আয়ের প্রায় ১৫ গুণ অর্থ লোকসান হবে। চুক্তিভঙ্গের দায়ে আইসিসি লভ্যাংশ বন্ধ করে দিলে ৩১৬ কোটি টাকা হারাবে পাকিস্তান। এছাড়া ব্রডকাস্টিং সংস্থার ৩০০ কোটি টাকার ক্ষতির দায়ভারও তাদের ওপর বর্তাতে পারে। এই সিদ্ধান্তের ফলে ভারত পূর্ণ পয়েন্ট পেলেও ক্রিকেট ইকোসিস্টেম এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *