ভারতের মাটিতেই ভারতের বিরুদ্ধে খেলবেন ৪০ জন ‘ভারতীয়’!

ভারতের মাটিতেই ভারতের বিরুদ্ধে খেলবেন ৪০ জন ‘ভারতীয়’!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে ১৫ জন মাঠে নামলেও আদতে খেলবেন ৪০ জন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। ৯টি ভিন্ন দেশের প্রতিনিধি হয়ে তাঁরা নামবেন ‘দেশের মাটিতেই’। এঁদের মধ্যে অনেকেই একসময় ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতেন, কিন্তু ভাগ্যের পরিহাসে আজ তাঁরা অন্য দেশের সম্পদ।

সবচেয়ে বেশি ১১ জন ভারতীয় বংশোদ্ভূত রয়েছেন কানাডা দলে। এছাড়াও আমেরিকা, ওমান ও নিউজিল্যান্ডের মতো দেশগুলোতেও ছড়িয়ে রয়েছেন মোনাঙ্ক প্যাটেল বা রাচীন রবীন্দ্রর মতো তারকারা। শেকড় ভারতে হলেও পেশাদারিত্বের তাগিদে বিদেশের জার্সি গায়েই বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করতে মরিয়া এই ক্রিকেটাররা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *