শাহিদের ‘ও রোমিও’ কি নিষিদ্ধ হচ্ছে? আদালতের দরজায় গ্যাংস্টার কন্যা

শাহিদের ‘ও রোমিও’ কি নিষিদ্ধ হচ্ছে? আদালতের দরজায় গ্যাংস্টার কন্যা

শাহিদ কাপুর ও তৃপ্তি ডিমরি অভিনীত ‘ও রোমিও’ ছবিটির মুক্তি আটকাতে আদালতের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন গ্যাংস্টার হুসেইন উস্তারার কন্যা সানোবর শাইখ। তাঁর অভিযোগ, ছবিতে তাঁর পিতাকে অবমাননাকর ও ভুলভাবে চিত্রায়িত করা হয়েছে। সানোবর ১৩ ফেব্রুয়ারি নির্ধারিত ছবিটির মুক্তি স্থগিত বা বাতিলের দাবি জানিয়ে মুম্বাইয়ের নাগরিক আদালতে পিটিশন দাখিল করেছেন।

অন্যদিকে, পরিচালক বিশাল ভরদ্বাজ ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা দাবি করেছেন যে ছবিটি সম্পূর্ণ কাল্পনিক এবং একটি বেস্টসেলার বই থেকে অনুপ্রাণিত। ৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। আদালতের রায়ের ওপরই এখন ঝুলে আছে এই হাই-ভোল্টেজ ছবিটির ভবিষ্যৎ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *