ব্যাট হাতে শুরুতেই মহাবিপর্যয়ে গুজরাট: দিল্লির দাপটে কাঁপছে এলিমিনেটর

ব্যাট হাতে শুরুতেই মহাবিপর্যয়ে গুজরাট: দিল্লির দাপটে কাঁপছে এলিমিনেটর

মহিলা প্রিমিয়ার লিগের এলিমিনেটরে দিল্লির বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ের মুখে গুজরাট জায়ান্টস। শিনেল হেনরি ও নন্দিনী শর্মার বোলিং দাপটে শুরুতেই প্যাভিলিয়নে ফিরেছেন সোফি ডিভাইন ও অনুষ্কা শর্মা। খাতা খোলার আগেই আউট হয়ে বড় ধাক্কা খেয়েছেন অধিনায়ক অ্যাশলে গার্ডনারও।

ফাইনালে আরসিবির মুখোমুখি হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও শুরুতেই পথ হারিয়েছে গুজরাট। দিল্লির নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে একের পর এক উইকেট হারিয়ে এখন ব্যাকফুটে গার্ডনারের দল। আজ যে দল জিতবে তারাই ৫ ফেব্রুয়ারি ট্রফির লড়াইয়ে সরাসরি স্মৃতি মান্ধানাদের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *