T20 বিশ্বকাপে খেলবেন ৪০ জন ভারতীয়

T20 বিশ্বকাপে খেলবেন ৪০ জন ভারতীয়

নিউজ ডেস্ক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর থাকবে শুধুমাত্র টিম ইন্ডিয়ার ওপর নয়, বরং বিদেশের মাটিতে লড়াই করা একঝাঁক ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারের দিকেও। সূর্যকুমার বা বুমরাদের পাশাপাশি মাঠ কাঁপাবেন আরও ৪০ জন ‘ভারতীয়’ ক্রিকেটার, যাঁরা আসলে ভিনদেশের প্রতিনিধিত্ব করছেন। এতে স্পষ্ট যে বিশ্ব ক্রিকেটে ভারতীয় মেধার প্রভাব কতটা গভীরে শিকড় গেড়েছে।

পরিসংখ্যান অনুযায়ী কানাডার হয়ে সবচেয়ে বেশি ১১ জন ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় মাঠে নামবেন। এছাড়া আমেরিকা, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহীর দলেও রয়েছেন বেশ কয়েকজন প্রতিভাবান ভারতীয় মুখ। এমনকি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দেশগুলোর জার্সিতেও দেখা যাবে ভারতীয় শিকড়ের ক্রিকেটারদের। প্রবাসী এই খেলোয়াড়দের পারফরম্যান্স টুর্নামেন্টের মোড় ঘুরিয়ে দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *