হাভের্ৎজের গোলে চেলসি বধ, আট বছর পর কারাবাও কাপের ফাইনালে আর্সেনাল
February 4, 202611:15 am

সাবেক ক্লাব চেলসির বিপক্ষে কাই হাভের্ৎজের করা শেষ মুহূর্তের নাটকীয় গোলে ৪-২ এগ্রিগেটে কারাবাও কাপের ফাইনালে পৌঁছেছে আর্সেনাল। প্রথমার্ধে ব্লুজদের রক্ষণাত্মক কৌশলে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে বদলি খেলোয়াড় হিসেবে নেমে জয়সূচক গোলটি করেন এই জার্মান স্ট্রাইকার।
মার্টিন ওডেগার্ড ও বুকায়ো সাকাকে ছাড়াই মিকেল আর্তেতার দল মাঠে পূর্ণ শৃঙ্খলা বজায় রেখে জয় ছিনিয়ে নিয়েছে। আগামী ২২ মার্চ ঐতিহাসিক ওয়েম্বলিতে শিরোপা জয়ের লক্ষ্যে লড়বে গানার্সরা। ১৯৯৩ সালের পর ফের লিগ কাপ জয়ের হাতছানি এখন উত্তর লন্ডনের ক্লাবটির সামনে।