বিশ্বরের্ক্রড ভেঙে আফগানদের চূর্ণ করল কিউইরা: চেন্নাইয়ে নিউজিল্যান্ডের অবিশ্বাস্য জয়!
February 8, 20268:59 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে সূচনা করল নিউজিল্যান্ড। ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেলেও টিম সাইফার্টের বিধ্বংসী ৬৫ এবং গ্লেন ফিলিপসের ৪২ রানের ইনিংসে সহজ জয় পায় কিউইরা। এই জয়ের মাধ্যমেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার নতুন নজির গড়ল নিউজিল্যান্ড।
এর আগে প্রথমে ব্যাট করে গুলবাদিন নইবের ঝোড়ো ৬৩ রানে ভর করে ১৮২ রান সংগ্রহ করেছিল আফগানিস্তান। তবে রান তাড়া করতে নেমে কিউই ব্যাটারদের দৃঢ়তায় ম্লান হয়ে যায় রশিদ খানদের লড়াই। লকি ফার্গুসন ও জ্যাকব ডাফির নিয়ন্ত্রিত বোলিংয়ের পর সাইফার্ট-ফিলিপস জুটির ৭৪ রান নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করে।