বিসিসিআইয়ের চরম সিদ্ধান্ত: টি-২০ বিশ্বকাপে ব্রাত্য ক্রিকেটারদের পরিবার!

বিসিসিআইয়ের চরম সিদ্ধান্ত: টি-২০ বিশ্বকাপে ব্রাত্য ক্রিকেটারদের পরিবার!

বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটারদের মনোযোগ ধরে রাখতে কঠোর নিয়ম জারি করল বিসিসিআই। সাম্প্রতিক বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার জেরে এবার ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে পরিবার থাকার ওপর কড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বোর্ড স্পষ্ট জানিয়েছে, স্ত্রী বা বাগদত্তারা দলের জন্য নির্ধারিত হোটেলে থাকতে পারবেন না। এমনকি ব্যক্তিগত রাঁধুনিদেরও রাখা হচ্ছে পাশের হোটেলে। নিয়ম লঙ্ঘনের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

মূলত দলীয় শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ। গত কয়েক বছরে পরিবার নিয়ে ভ্রমণের বিষয়ে বোর্ড নমনীয় থাকলেও, বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ বন্ধ করা হয়েছে। এখন থেকে দীর্ঘ সফরেও সর্বোচ্চ ১৪ দিনের বেশি পরিবারকে সাথে রাখার অনুমতি মিলবে না। তবে চলতি বিশ্বকাপে সেই ছাড়টুকুও দেওয়া হচ্ছে না। বিসিসিআইয়ের লক্ষ্য একটাই—মাঠের বাইরের সব বিলাসিতা সরিয়ে রেখে খেলোয়াড়দের সম্পূর্ণ ফোকাস যেন স্রেফ ২২ গজে থাকে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *