টি-টোয়েন্টি বিশ্বকাপে কি অনিশ্চিত অভিষেক শর্মা? বৃহস্পতিবারের ম্যাচের আগে বাড়ছে বড় উদ্বেগ!
February 10, 20269:15 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই চোট ও অসুস্থতায় জর্জরিত ভারতীয় শিবির। জসপ্রীত বুমরাহ ও ওয়াশিংটন সুন্দরের প্রত্যাবর্তনে স্বস্তি ফিরলেও নতুন করে চিন্তা বাড়িয়েছেন ওপেনার অভিষেক শর্মা। পেটের সমস্যার কারণে মঙ্গলবার অনুশীলনে নামতে পারেননি তিনি। আমেরিকার বিপক্ষে ম্যাচেও তাকে ফিল্ডিং করতে দেখা যায়নি। মূলত শারীরিক দুর্বলতার কারণেই এই তারকা ব্যাটারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছেন, অভিষেকের পেটের সমস্যা এখনও কাটেনি। বৃহস্পতিবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কোচ গৌতম গম্ভীরের কপালেও এখন দুশ্চিন্তার ভাঁজ। তবে বিসিসিআই চিকিৎসকদের সবুজ সংকেত মেলায় বুমরাহ ও সুন্দর অনুশীলনে ফিরেছেন, যা দলের জন্য কিছুটা স্বস্তির খবর।