ভারতের তারকা ব্যাটার কি ছিটকে যাচ্ছেন? নামিবিয়া ম্যাচের আগে বড় আপডেট দিলেন কোচ

ভারতের তারকা ব্যাটার কি ছিটকে যাচ্ছেন? নামিবিয়া ম্যাচের আগে বড় আপডেট দিলেন কোচ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার মুখোমুখি হওয়ার আগে ভারতীয় শিবিরে উদ্বেগের ছায়া। তারকা ব্যাটার অভিষেক শর্মা অসুস্থতার কারণে এখনও পুরোপুরি ফিট হতে পারেননি। সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছেন, পেটের সমস্যায় ভুগছেন এই বাঁহাতি ওপেনার। অভিষেক শেষ পর্যন্ত খেলতে না পারলে তাঁর পরিবর্তে একাদশে সঞ্জু স্যামসনের অন্তর্ভুক্ত হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে দুঃসংবাদের মাঝেও স্বস্তি ফিরেছে বোলিং বিভাগে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১২ ফেব্রুয়ারির এই ম্যাচে ফিরছেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। পাশাপাশি দলে যোগ দিয়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও। বুমরাহ খেলার জন্য মুখিয়ে থাকলেও সুন্দর এখনও শতভাগ ফিট নন বলে জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারতের প্রথম একাদশে বড় রদবদলের ইঙ্গিত স্পষ্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *