শাহবাজের ঘূর্ণিতে কুপোকাত অন্ধ্রপ্রদেশ: দাপুটে জয়ে রঞ্জির সেমিফাইনালে বাংলা

শাহবাজের ঘূর্ণিতে কুপোকাত অন্ধ্রপ্রদেশ: দাপুটে জয়ে রঞ্জির সেমিফাইনালে বাংলা

অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে রঞ্জি ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিল বাংলা। মঙ্গলবার কল্যাণীর মাঠে অন্ধ্রপ্রদেশকে এক ইনিংস ও ৯০ রানে হারিয়ে শেষ চারে পৌঁছাল তারা। সুদীপের ২৯৯ রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ৬২৯ রান তুলেছিল বাংলা। পাহাড়প্রমাণ রানের জবাবে ব্যাট করতে নেমে পঞ্চম দিনের সকালে শাহবাজ আহমেদের ঘূর্ণির মুখে আত্মসমর্পণ করে অন্ধ্রপ্রদেশ।

শাহবাজ ৪টি ও সুরজ সিন্ধু জয়সওয়াল ২টি উইকেট নিয়ে অন্ধ্রর ইনিংস ২৪৪ রানেই থামিয়ে দেন। অন্ধ্র অধিনায়ক নীতিশ রেড্ডি লড়াই করার চেষ্টা করলেও তা বিফলে যায়। এই জয়ের ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি সেমিফাইনালে প্রথমবার শেষ চারে ওঠা জম্মু ও কাশ্মীরের মুখোমুখি হবে বাংলা। কল্যাণীর মাঠেই আয়োজিত হবে এই মেগা লড়াই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *