ভারতকে হুঙ্কার ‘স্টেনগান’ ফারহানের: রবিবার কি ফের অশান্ত হবে ২২ গজ?

ভারতকে হুঙ্কার ‘স্টেনগান’ ফারহানের: রবিবার কি ফের অশান্ত হবে ২২ গজ?

টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকাকে ৩২ রানে হারিয়ে ভারতের বিরুদ্ধে রণহুঙ্কার দিলেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় তিনি স্পষ্ট জানান, রবিবারের হাই-ভোল্টেজ ম্যাচেও আগের মতোই আক্রমণাত্মক মেজাজে মাঠে নামবেন তারা। ইতিবাচক ক্রিকেট খেলে ভারতকে চাপে রাখাই তাদের মূল লক্ষ্য।

এশিয়া কাপে অর্ধশতরানের পর ফারহানের বিতর্কিত ‘স্টেনগান’ উল্লাস ক্রিকেট বিশ্বে সমালোচনার ঝড় তুলেছিল। ভারত-পাক কূটনৈতিক উত্তেজনার মাঝে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই নতুন হুঁশিয়ারি পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে। পাকিস্তান সরকার শুরুতে ভারতের বিরুদ্ধে খেলতে না চাইলেও, আন্তর্জাতিক চাপে শেষমেশ সবুজ সংকেত দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *