আইপিএল ২০২৫: দিল্লি ক্যাপিটালসের ডেরায় এবার ইংল্যান্ডের মহাতারকা!

আইপিএল ২০২৫: দিল্লি ক্যাপিটালসের ডেরায় এবার ইংল্যান্ডের মহাতারকা!

আগামী আইপিএলের জন্য শক্তিশালী কোচিং প্যানেল প্রস্তুত করল দিল্লি ক্যাপিটালস। প্রধান কোচ হেমাঙ্গ বাদানির সহকারী হিসেবে নিযুক্ত করা হয়েছে ইংল্যান্ডের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বেলকে। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই অভিজ্ঞ এই তারকাকে দলে নেওয়ার বিষয়টি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। ২০২০ সাল থেকে কোচিং পেশায় যুক্ত থাকলেও আইপিএলের মঞ্চে এটিই বেলের প্রথম অভিযান হতে চলেছে।

দিল্লি ক্যাপিটালসের থিঙ্কট্যাঙ্কে বেল যোগ দেওয়ায় দলের ব্যাটিং গভীরতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এর আগে তিনি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের জাতীয় দলসহ ইংল্যান্ড লায়ন্সের কোচিং সামলেছেন। এবার বাদানির নেতৃত্বে ম্যাথু মট এবং বোলিং কোচ মুনাফ প্যাটেলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন তিনি। ডিরেক্টর অফ ক্রিকেট ভেনুগোপাল রাওয়ের অধীনে একঝাঁক অভিজ্ঞ মেন্টর নিয়ে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে দিল্লি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *