আইসিসি র‍্যাঙ্কিংয়ে কিংশাহ অভিষেক: শীর্ষস্থান ধরে রেখে বিশ্ব ক্রিকেটে অনন্য নজির!

আইসিসি র‍্যাঙ্কিংয়ে কিংশাহ অভিষেক: শীর্ষস্থান ধরে রেখে বিশ্ব ক্রিকেটে অনন্য নজির!

আইসিসি-র সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে নিজের দাপট বজায় রেখেছেন ভারতের তারকা ওপেনার অভিষেক শর্মা। ৯০৯ পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা ফিল সল্ট অনেকটা পিছিয়ে থাকলেও, ভারতীয় শিবিরের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছেন ঈশান কিষাণ; সাত ধাপ এগিয়ে তিনি এখন ২৫ নম্বরে।

বোলারদের তালিকায় ৭৭৩ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থানটি ধরে রেখেছেন বরুণ চক্রবর্তী। তবে অলরাউন্ডারদের লড়াইয়ে বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে, যেখানে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা পুনরায় শীর্ষে ফিরে এসেছেন। ওমানের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই রাজার এই রাজকীয় প্রত্যাবর্তন। সব মিলিয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ভারতীয় ক্রিকেটারদের আধিপত্য স্পষ্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *