ভারত-পাক লড়াইয়ের আগেই হুঙ্কার ‘দুই কনুইয়ের’ মালিক পাক স্পিনারের: নেপথ্যে কি তবে ভয়?

ভারত-পাক লড়াইয়ের আগেই হুঙ্কার ‘দুই কনুইয়ের’ মালিক পাক স্পিনারের: নেপথ্যে কি তবে ভয়?

ভারত-পাকিস্তান মহারণের আগে উসমান তারিকের বিতর্কিত বোলিং অ্যাকশন নিয়ে উত্তাল ক্রিকেট বিশ্ব। ভারতের প্রাক্তন ক্রিকেটার ও সংবাদমাধ্যমের কাটাছেঁড়া নিয়ে পালটা তোপ দেগেছেন এই স্পিনার। তারিকের দাবি, ভারতীয় শিবির তাঁকে নিয়ে ভীত বলেই এত আলোচনা করছে। জন্মগতভাবে দুই কনুইয়ের গঠনের কারণে তাঁর অ্যাকশন ভিন্ন দেখায় বলে দাবি করে তিনি সাফ জানান, ল্যাবে পরীক্ষা দিয়েই তিনি খেলার অনুমতি পেয়েছেন।

আমেরিকার বিপক্ষে তিন উইকেট নিয়ে আত্মবিশ্বাসী তারিক এখন রবিবারের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে মশগুল। অতীত পরিসংখ্যান ভুলে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয়ের লক্ষ্য স্থির করেছেন তিনি। পিএসএলে দু’বার অ্যাকশন নিয়ে অভিযোগ উঠলেও বর্তমানে আইসিসি-র ছাড়পত্র তাঁর বড় শক্তি। এখন দেখার বিষয়, ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে এই ‘রহস্যময়’ স্পিনারের মনস্তাত্ত্বিক লড়াই মাঠের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *