ব্রাজিলিয়ান গোলমেশিন পাবলো সিজারকে সই করিয়ে বড় চমক দিল শ্রীনিধি ডেকান এফসি – এক ঝলক NEWS বাংলা

ব্রাজিলিয়ান গোলমেশিন পাবলো সিজারকে সই করিয়ে বড় চমক দিল শ্রীনিধি ডেকান এফসি – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : গত আইলিগ সিজনে নবম স্থানে শেষ করার হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রীনিধি ডেকান এফসি। আসন্ন মরসুমের জন্য তারা দলে নিল অভিজ্ঞ ব্রাজিলিয়ান সেন্টার ফরোয়ার্ড পাবলো সিজারকে। বেঙ্গল সুপার লিগ চ্যাম্পিয়ন হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের এই তারকা ফুটবলার রিয়াল কাশ্মীরের হয়েও নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন।

কার্লোস ভাজ পিন্টোর প্রশিক্ষণে শক্তিশালী দল গড়তে একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে হায়দরাবাদের এই ক্লাবটি। লালথানখুমা ও অভিজিতের মতো ফুটবলারদের পর পাবলোর অন্তর্ভুক্তি দলের আক্রমণভাগকে কয়েক গুণ শক্তিশালী করবে। গতবারের ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে ঝাঁপাতে প্রস্তুত হচ্ছে শ্রীনিধি ডেকান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *