পাক ম্যাচের আগে বড় দুঃসংবাদ ভারতীয় শিবিরে আর মাঠ কাঁপাতে পারবেন না অসুস্থ অভিষেক শর্মা – এক ঝলক NEWS বাংলা

পাক ম্যাচের আগে বড় দুঃসংবাদ ভারতীয় শিবিরে আর মাঠ কাঁপাতে পারবেন না অসুস্থ অভিষেক শর্মা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : টি-টোয়েন্টি বিশ্বকাপের আবহে বড়সড় ধাক্কা খেল ভারতীয় দল। খাবারে বিষক্রিয়া ও গুরুতর পেটের সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তারকা ওপেনার অভিষেক শর্মাকে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খাবার খাওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। ডিহাইড্রেশন এবং জ্বরের কারণে তাঁর ওজনও অনেকটা কমে গিয়েছে বলে জানা গেছে।

চিকিৎসকদের কড়া নজরদারিতে থাকায় নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে তাঁর খেলা হচ্ছে না। সামনেই পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ, তাই ওপেনারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। সহকারী কোচ রায়ান টেন ডুশখাটে জানিয়েছেন, অভিষেকের সুস্থ হতে আরও কয়েক দিন সময় লাগবে। বর্তমানে তিনি দ্রুত ফিটনেস ফিরে পেতে ব্যক্তিগত ট্রেনারের অধীনে রিহ্যাব প্রক্রিয়ার ওপর জোর দিচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *