পিজ্জা তৈরির জাদুকরী কৌশলে ক্রিকেট বিশ্ব জয় করলেন ইটালির লেগস্পিনার – এক ঝলক NEWS বাংলা

পিজ্জা তৈরির জাদুকরী কৌশলে ক্রিকেট বিশ্ব জয় করলেন ইটালির লেগস্পিনার – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : শ্রীলঙ্কায় জন্ম নেওয়া ক্রিশান কালুগামেগের জীবন যেন রূপকথার গল্প। পেসার হওয়ার স্বপ্ন চোটের কারণে ভেঙে গেলেও হাল ছাড়েননি টাস্কানির এই পিজ্জা প্রস্তুতকারক। পিজ্জার মণ্ড গোল করার হাতের কৌশলকেই তিনি কাজে লাগিয়েছেন লেগ স্পিনে, যা নেপালের বিরুদ্ধে বিশ্বমঞ্চে ইটালির প্রথম জয় নিশ্চিত করেছে। মাত্র ১৮ রানে ৩ উইকেট নিয়ে তিনি এখন ক্রিকেটের নতুন সেনসেশন।

পরিবারের স্বচ্ছলতার জন্য পিজ্জা বানিয়ে জীবিকা নির্বাহ করলেও ক্রিকেটের টানে বহু কাজ হারিয়েছেন ক্রিশান। ইটালির অধিনায়ক হ্যারি মানেনতির মতে, দলের অধিকাংশ খেলোয়াড়ই অভাবের সাথে লড়াই করে ক্রিকেট খেলেন। আর্থিক অনটন ও প্রতিকূলতাকে হার মানিয়ে ইটালির এই ঐতিহাসিক জয়ের নায়ক এখন ক্রিশান। পিজ্জা তৈরির সেই বিশেষ হাতের মোচড়েই কুপোকাত হচ্ছে বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *