শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল আর্সেনাল এবং পয়েন্ট টেবিলের ব্যবধান কমিয়ে ফেলল ম্যান সিটি – এক ঝলক NEWS বাংলা
February 13, 20261:28 pm

NEWS DESK : প্রিমিয়ার লিগের রুদ্ধশ্বাস ম্যাচে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে পয়েন্ট হারিয়ে খেতাবি লড়াই কঠিন করে ফেলল আর্সেনাল। দ্বিতীয়ার্ধে ননি মাদুয়েকের হেডে গানার্সরা লিড নিলেও সেট-পিস থেকে কিয়ান লুইস-পটারের গোলে সমতা ফেরায় ব্রেন্টফোর্ড। গুরুত্বপূর্ণ এক পয়েন্ট খুইয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে গানার্সদের ব্যবধান কমে এখন মাত্র চার পয়েন্টে দাঁড়িয়েছে।
পুরো ম্যাচে ব্রেন্টফোর্ডের আক্রমণাত্মক মেজাজের সামনে বারবার হিমশিম খেতে হয়েছে আর্সেনাল রক্ষণকে। ডেভিড রায়ার দুর্দান্ত কিছু সেভ হার বাঁচালেও মিকেল আর্তেতার দলের জন্য আগামীর শিরোপা জয় এখন বড় চ্যালেঞ্জের মুখে। শেষ বারো ম্যাচের সমীকরণে সিটির দাপট আর্সেনালের দীর্ঘ ২২ বছরের লিগ জয়ের স্বপ্ন ভাঙতে পারে বলে আশঙ্কা করছেন ফুটবল বিশেষজ্ঞরা।