বিদেশের মাটিতে চরম অপদস্থ পাকিস্তান হকি দল হোটেলের বিল মেটাতে না পেরে ঘণ্টার পর ঘণ্টা কাটল রাস্তায় – এক ঝলক NEWS বাংলা
February 13, 20264:17 pm

NEWS DESK : অস্ট্রেলিয়ার ক্যানবেরায় এফআইএইচ প্রো লিগ খেলতে গিয়ে নজিরবিহীন অপমানের মুখে পড়ল পাকিস্তান হকি দল। ফোর স্টার হোটেলে বুকিং থাকা সত্ত্বেও ফেডারেশনের পক্ষ থেকে অর্থ পরিশোধ না করায় মাঝরাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় খেলোয়াড় ও কর্মকর্তাদের। আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে পাকিস্তানের এই দৈন্যদশা ও অব্যবস্থাপনা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় তুলেছে।
দীর্ঘক্ষণ অপেক্ষার পর হোটেল কর্তৃপক্ষ মানবিক কারণে খেলোয়াড়দের থাকার অনুমতি দিলেও সংকটের সমাধান হয়নি। পর্যাপ্ত কক্ষ না থাকায় একটি ঘরেই গাদাগাদি করে থাকতে হচ্ছে তিন-চারজন খেলোয়াড়কে। দেশের হয়ে খেলতে গিয়ে বিদেশের মাটিতে এমন চরম লাঞ্ছনা ও আর্থিক অনটনের চিত্র পাকিস্তানের ক্রীড়া জগতের কঙ্কালসার অবস্থাকেই ফের বিশ্বের দরবারে প্রকাশ করে দিল।