বিসিআইয়ের সঙ্গে বরফ গলে কি ২০২৬ বিশ্বকাপে ফিরছে বাংলাদেশ টাইগাররা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ২০২৬ টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর বিসিসিআইয়ের সঙ্গে তিক্ততা কমিয়ে টুর্নামেন্টে ফেরার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচে এশিয়ার পাঁচ দেশের প্রতিনিধিরা কলম্বোয় একত্রিত হবেন। মূলত দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও আইসিসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার লক্ষ্যেই এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে, যা টাইগারদের বিশ্বকাপ ভাগ্য বদলে দিতে পারে।
পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি করানোর নেপথ্যেও বাংলাদেশের বিশেষ ভূমিকা রয়েছে বলে জানা গেছে। লাহোরের বৈঠকের পর পাকিস্তান নিজেদের অবস্থান পরিবর্তন করায় বিসিবির কূটনৈতিক জয় দেখছেন বিশেষজ্ঞরা। বিসিসিআইয়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরুদ্ধারের মাধ্যমে স্কটল্যান্ডের জায়গায় পুনরায় মূল পর্বে অন্তর্ভুক্ত হওয়ার অঙ্ক কষছে ঢাকা। এই সমঝোতা প্রক্রিয়া সফল হলে বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধিদের ফেরার পথ প্রশস্ত হবে বলে ধারণা করা হচ্ছে।