আগ্রাসী মেজাজে টিম ইন্ডিয়া এবার কলম্বোর পথে কিউইদের পর পাকিস্তান বধই কি লক্ষ্য – এক ঝলক NEWS বাংলা
February 13, 20266:33 pm

NEWS DESK : নামিবিয়াকে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে সূর্যকুমার যাদবের ভারত। টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা টিম ইন্ডিয়া এবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে চার্টার্ড বিমানে কলম্বো রওনা হয়েছে। ১৫ ফেব্রুয়ারির এই মেগা ম্যাচে জয় পেলেই ভারতের সুপার এইট নিশ্চিত হয়ে যাবে।
শক্তিশালী ভারত জয়ের ধারা বজায় রাখতে মরিয়া থাকলেও কলম্বোর আবহাওয়া চিন্তায় রাখছে সমর্থকদের। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বকাপের লড়াইয়ে পাকিস্তানের চেয়ে ভারত অনেকখানি এগিয়ে থাকলেও এই হাই-ভোল্টেজ ম্যাচে প্রথম একাদশে রদবদল হতে পারে। অভিষেক শর্মার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে এখন ক্রিকেট মহলে জোর চর্চা শুরু হয়েছে।