অ্যাতলেটিকো মাদ্রিদের ঝড়ে চুরমার বার্সেলোনা এবং লজ্জার হারে কাঁপছে ফুটবল বিশ্ব – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে বড়সড় ধাক্কা খেল বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধেই এরিক গার্সিয়ার আত্মঘাতী গোলসহ গ্রিজম্যান, লুকম্যান ও অ্যালভারেজ গোল করে বার্সার রক্ষণভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দেন। ১৯৫৩ সালের পর এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচের প্রথমার্ধে চার গোল খাওয়ার লজ্জাজনক রেকর্ডের সম্মুখীন হলো কাতালান ক্লাবটি।
এই শোচনীয় পরাজয়ের পর কোচ হ্যান্সি ফ্লিকের সামনে এখন পাহাড়প্রমাণ চ্যালেঞ্জ। আগামী ৩ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় লেগের ফিরতি ম্যাচে ফাইনালে ওঠার টিকিট নিশ্চিত করতে বার্সেলোনাকে অন্তত ৫-০ ব্যবধানে জিততে হবে। রক্ষণভাগের চরম ব্যর্থতা কাটিয়ে ইয়ামালরা ঘরের মাঠে অলৌকিক কিছু ঘটিয়ে ঘুরে দাঁড়াতে পারেন কি না, এখন সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব। তবে প্রথম লেগের এই বিশাল ব্যবধান ঘুচিয়ে ফেরা প্রায় আসাম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।