পাকিস্তান ম্যাচে কি খেলতে পারবেন অভিষেক শর্মা গুরুত্বপূর্ণ আপডেট দিলেন বরুণ চক্রবর্তী – এক ঝলক NEWS বাংলা
February 13, 20266:53 pm
NEWS DESK : টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারতীয় শিবিরে ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। পেটের সমস্যার কারণে গত দুই দিন হাসপাতালে ভর্তি ছিলেন আইসিসি র্যাঙ্কিংয়ের এক নম্বর এই ব্যাটার। নামিবিয়া ম্যাচে তিনি অনুপস্থিত থাকলেও অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, অভিষেকের ফিট হতে আরও কিছুটা সময় লাগবে।
তবে আশার আলো দেখিয়েছেন সতীর্থ বরুণ চক্রবর্তী। তিনি জানিয়েছেন, অভিষেক দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং অনুশীলনেও ফিরেছেন। কলম্বোয় নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলনের মাধ্যমেই চূড়ান্ত হবে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর খেলার ভাগ্য। অনুশীলনে স্বাচ্ছন্দ্য বোধ করলে তবেই এই হাই-ভোল্টেজ ম্যাচে মাঠে দেখা যাবে তাঁকে।