ভারত পাক মহারণে কি জল ঢালবে প্রকৃতি নাকি মাঠেই হবে ফয়সালা – এক ঝলক NEWS বাংলা

ভারত পাক মহারণে কি জল ঢালবে প্রকৃতি নাকি মাঠেই হবে ফয়সালা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ১৫ ফেব্রুয়ারি কলম্বোর ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ঘিরে ঘনিয়ে আসছে আশঙ্কার কালো মেঘ। বয়কট নাটকের অবসান ঘটিয়ে পাকিস্তান মাঠে নামতে সম্মত হলেও এবার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রবিবার ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশেরও বেশি।

গ্রুপ পর্বের এই মেগা ম্যাচে কোনো রিজার্ভ ডে নেই, ফলে খেলা ভেস্তে গেলে পয়েন্ট ভাগাভাগি হবে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি বা ন্যূনতম পাঁচ ওভারের খেলার সুযোগ থাকলেও ক্রিকেটপ্রেমীরা পূর্ণাঙ্গ লড়াই থেকে বঞ্চিত হতে পারেন। আপাতত নেট রানরেটে সুবিধাজনক অবস্থানে থাকলেও সূর্যকুমারদের জয়রথ কি কলম্বোর বৃষ্টিতে থমকে যাবে, সেটাই এখন বড় প্রশ্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *