বার্সেলোনার জালে গোলের বন্যা বইয়ে দিয়ে ফাইনালের পথে অনেকখানি এগিয়ে গেল আতলেতিকো মাদ্রিদ – এক ঝলক NEWS বাংলা

বার্সেলোনার জালে গোলের বন্যা বইয়ে দিয়ে ফাইনালের পথে অনেকখানি এগিয়ে গেল আতলেতিকো মাদ্রিদ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগেই বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের দাপুটে ফুটবলের সামনে ০-৪ ব্যবধানে বিধ্বস্ত হতে হলো হ্যান্সি ফ্লিকের ছেলেদের। ম্যাচের প্রথমার্ধেই এরিক গার্সিয়ার আত্মঘাতী গোলসহ গ্রিজম্যান, লুকম্যান এবং জুলিয়ান অ্যালভারেজ়ের লক্ষ্যভেদে কার্যত দিশেহারা হয়ে পড়ে বার্সা ডিফেন্স। ১৯৫৩ সালের পর এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচের প্রথমার্ধেই চার গোল হজম করার লজ্জাজনক নজির গড়ল কাতালান ক্লাবটি।

এই শোচনীয় হারের ফলে প্রতিযোগিতার ফাইনালে ওঠার রাস্তা বার্সেলোনার জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াল। কোচ হিসেবে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় হারের সম্মুখীন হলেন হ্যান্সি ফ্লিক। আগামী ৩ মার্চ ফিরতি লেগের ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে ঘরের মাঠে বার্সেলোনাকে অন্তত ৫-০ ব্যবধানে জিততে হবে, যা বর্তমানে এক প্রকার আসাম্ভব চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। মাঠজুড়ে আতলেতিকোর আগ্রাসী ফুটবল বার্সার রক্ষণভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *