কলম্বোর হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে জায়গা পাকা করতে মরিয়া টিম ইন্ডিয়া – এক ঝলক NEWS বাংলা

কলম্বোর হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে জায়গা পাকা করতে মরিয়া টিম ইন্ডিয়া – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই জয়ের পর এবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে সূর্যকুমার যাদবের শক্তিশালী ভারতীয় দল। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর মাঠে এই মেগা লড়াইয়ে জিতলেই সরাসরি সুপার এইটের টিকিট নিশ্চিত করবে নীল জার্সিধারীরা। নামিবিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা ভারতীয় দল ইতিমদধ্যেই চার্টার্ড বিমানে শ্রীলঙ্কা পৌঁছেছে। বাবর আজমদের বিরুদ্ধে ভারতের জয়ের পরিসংখ্যান অত্যন্ত দাপুটে হওয়ায় মানসিকভাবে এগিয়ে থাকছে মেন ইন ব্লু।

পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ভারতের জন্য এই ম্যাচটি রান রেট বাড়িয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ। কলম্বোর আবহাওয়া নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া অভিষেক শর্মারা। সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যেতে ভারতীয় একাদশে কিছু কৌশলগত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই রুদ্ধশ্বাস লড়াইয়ের দিকে এখন তাকিয়ে আছে গোটা ক্রিকেট বিশ্ব। আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাধিপত্য বজায় থাকবে কি না, তা নিয়ে উত্তেজনা তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *