সঞ্জু স্যামসনকে সরিয়ে আসামের রিয়ান পরাগকে রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক করল টিম ম্যানেজমেন্ট – এক ঝলক NEWS বাংলা

সঞ্জু স্যামসনকে সরিয়ে অসমের রিয়ান পরাগকে রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক করল টিম ম্যানেজমেন্ট – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : আইপিএল ২০২৬ আসরের আগে রাজস্থান রয়্যালসের নেতৃত্বে বড় পরিবর্তন এল। দীর্ঘদিনের অধিনায়ক সঞ্জু স্যামসন দল ছেড়ে চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ায় আসামের তরুণ অলরাউন্ডার রিয়ান পরাগকে পাকাপাকিভাবে অধিনায়কত্ব প্রদান করা হয়েছে। গত মরসুমে সঞ্জুর অনুপস্থিতিতে আটটি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকা পরাগের ওপর এবার পূর্ণ আস্থা রাখল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

২০১৯ সাল থেকে রাজস্থানের প্রতি অনুগত থাকা পরাগ ব্যাট হাতে গত কয়েক মরসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। যদিও তাঁর অধীনে গতবার দল আশানুরূপ সাফল্য পায়নি, তবুও ব্যক্তিগতভাবে তিনি ইডেনে ৯৫ রানের ঝোড়ো ইনিংসসহ নজরকাড়া স্ট্রাইক রেট বজায় রেখেছিলেন। নতুন মরসুমে এই তরুণ তুর্কির হাত ধরে ফ্র্যাঞ্চাইজিটি ঘুরে দাঁড়াতে মরিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *