পাকিস্তানের বিরুদ্ধে মহারণে বড়সড় রদবদল ঘটিয়ে চমক দিতে পারে টিম ইন্ডিয়া – এক ঝলক NEWS বাংলা
February 13, 20268:41 pm

NEWS DESK : টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে রণকৌশল বদলাচ্ছে ভারত। কলম্বোর মন্থর পিচের সুবিধা নিতে অর্শদীপ সিংয়ের পরিবর্তে স্পিন অস্ত্র কুলদীপ যাদবকে একাদশে ফেরানোর ভাবনা রয়েছে কোচ গৌতম গম্ভীরের। পেটের সমস্যা কাটিয়ে অভিষেক শর্মা ফিরলে ওপেনিংয়ে শক্তি বাড়বে ভারতের, সেক্ষেত্রে কপাল পুড়তে পারে সঞ্জু স্যামসনের।
পাশাপাশি মিডল অর্ডারে অফ-ফর্মে থাকা রিঙ্কু সিংয়ের জায়গায় সুযোগ পেতে পারেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতেই টিম ম্যানেজমেন্ট এই সাহসী সিদ্ধান্ত নিতে চলেছে। তবে বড় ম্যাচে একসাথে তিনটি পরিবর্তন দলের ভারসাম্য নষ্ট করবে কি না, তা নিয়ে ক্রিকেট মহলে জোর জল্পনা শুরু হয়েছে।