অভিষেক শর্মাকে স্রেফ স্লগার বলে কটাক্ষ করে ভারত বনাম পাকিস্তান মহারণের পারদ চড়ালেন মহম্মদ আমির – এক ঝলক NEWS বাংলা

অভিষেক শর্মাকে স্রেফ স্লগার বলে কটাক্ষ করে ভারত বনাম পাকিস্তান মহারণের পারদ চড়ালেন মহম্মদ আমির – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : আগামী রবিবারের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন পাক প্রাক্তন পেসার মহম্মদ আমির। একটি টেলিভিশন অনুষ্ঠানে আমির দাবি করেন যে, তরুণ এই ভারতীয় ব্যাটারের ব্যাটিংয়ে কোনো ধারাবাহিকতা নেই এবং তাঁর কৌশল অত্যন্ত দুর্বল। আমির আরও যোগ করেন যে, অভিষেক স্রেফ একজন স্লগার ছাড়া আর কিছুই নন এবং সঠিক পরিকল্পনা করলে তাঁকে খুব সহজেই সাজঘরে ফেরানো সম্ভব।

বর্তমানে অসুস্থতার কারণে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেকের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও বিপক্ষ শিবিরে তাঁকে নিয়ে আলোচনা তুঙ্গে। আমিরের এমন অবজ্ঞাপূর্ণ মন্তব্যে ক্রিকেট মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মাঠের লড়াই শুরুর আগেই পাক পেসারের এই মানসিক চাপ তৈরির কৌশল কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার বিষয়। গত কয়েকদিন ধরেই দুই দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে এই তরুণ তুর্কিকে ঘিরে উত্তজনা বজায় রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *