পাকিস্তান ম্যাচের আগে চিন্তায় ভারত এবং সতর্ক করছেন বিশেষজ্ঞরা – এক ঝলক NEWS বাংলা

পাকিস্তান ম্যাচের আগে চিন্তায় ভারত এবং সতর্ক করছেন বিশেষজ্ঞরা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচ জিতে গ্রুপ টেবিলের শীর্ষে থাকলেও পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারতীয় শিবিরের অস্বস্তি বাড়াচ্ছে নড়বড়ে মিডল অর্ডার। আমেরিকা ও নামিবিয়ার বিরুদ্ধে টপ অর্ডার এবং হার্দিক পান্ডিয়া রান পেলেও শিবম দুবে, রিঙ্কু সিং ও অক্ষর প্যাটেলদের ধারাবাহিক ব্যর্থতা কপালে ভাঁজ ফেলেছে টিম ম্যানেজমেন্টের। বিশেষজ্ঞরা মনে করছেন, ১৫ ফেব্রুয়ারির হাইভোল্টেজ ম্যাচে এই ব্যাটিং বিপর্যয় রোধ করতে না পারলে বড় বিপদে পড়তে পারে মেন ইন ব্লু।

বিশেষ করে পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে মিডল অর্ডারের ব্যাটারদের দ্রুত স্ট্রাইক রোটেট করা এবং দায়িত্বশীল ইনিংস খেলা জরুরি বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা। নামিবিয়া ম্যাচে ঈশান কিষান ও হার্দিক বড় রান করলেও মাঝের সারির ধস ভারতের কপালে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। টানা জয়ের ধারা বজায় রেখে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখতে পাকিস্তানের বিরুদ্ধে মিডল অর্ডারের ছন্দে ফেরা এখন সময়ের দাবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *