ইডেনে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের দৌড়ে টিকে রইল ইংল্যান্ড
February 14, 20268:10 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় অঘটন থেকে অল্পের জন্য রক্ষা পেল ইংল্যান্ড। স্কটল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিলেন হ্যারি ব্রুকরা। তবে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন টম ব্যান্টন। তাঁর ৪১ বলে অপরাজিত ৬৩ রানের লড়াকু ইনিংসের ওপর ভর করে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় ইংলিশরা।
ব্যাট হাতে ব্যর্থ ফিল সল্ট ও জস বাটলাররা হতাশ করলেও বল হাতে সফল ছিলেন জফরা আর্চার ও আদিল রশিদ। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুপার এইটের লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে পৌঁছল বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী সোমবার ইডেন গার্ডেন্সেই ইতালিকে হারাতে পারলেই পরবর্তী রাউন্ড নিশ্চিত হবে ইংল্যান্ডের। অন্যদিকে, জেতা ম্যাচ হাতছাড়া করে বিদায়ের পথে স্কটল্যান্ড।