পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য বিনিময় নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব

পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য বিনিময় নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে। দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনে গত বছর দুই দলের অধিনায়কদের হাত না মেলানো নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, এবারও সেই একই প্রসঙ্গে প্রশ্ন করা হয় তাঁকে। সৌজন্য বিনিময় নিয়ে সরাসরি কোনো উত্তর না দিয়ে সূর্যকুমার রহস্য জিইয়ে রেখে হালকা চালে জানান, বিষয়টি মাঠের সময়ের ওপর ছেড়ে দেওয়াই ভালো।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ ও কন্ডিশন ভারতীয় দলের চেনা দাবি করে অধিনায়ক বলেন, পরিস্থিতি বুঝে সেরা একাদশ সাজানোই এখন বড় চ্যালেঞ্জ। অতিরিক্ত পেসার না কি বিশেষজ্ঞ স্পিনার নিয়ে দল নামবে, সেই কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না টিম ইন্ডিয়া। অভিষেক শর্মার অন্তর্ভুক্তি থেকে শুরু করে প্রতিপক্ষের যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় দল যে সম্পূর্ণ প্রস্তুত, তা এদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন স্কাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *