ভারত পাকিস্তান মহারণে বৃষ্টির হানা দিলে পয়েন্ট টেবিলের সমীকরণ কী হবে

ভারত পাকিস্তান মহারণে বৃষ্টির হানা দিলে পয়েন্ট টেবিলের সমীকরণ কী হবে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি ক্রিকেটপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কলম্বোর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবারের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫০ থেকে ৬৫ শতাংশ। গ্রুপ পর্বের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে কোনো রিজার্ভ ডে না থাকায় খেলা পরিত্যক্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আম্পায়াররা ম্যাচ সম্পন্ন করার জন্য অতিরিক্ত এক ঘণ্টা সময় পাবেন এবং ফলাফল নির্ধারণে দুই দলকেই অন্তত ৫ ওভার করে ব্যাটিং করতে হবে।

যদি প্রাকৃতিক দুর্যোগে খেলাটি পুরোপুরি বাতিল হয়ে যায়, তবে ভারত ও পাকিস্তান উভয় দলই ১ পয়েন্ট করে ভাগ করে নেবে। সে ক্ষেত্রে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশই অনায়াসে বিশ্বকাপের সুপার এইট পর্বে পৌঁছে যাবে। কারণ গ্রুপের বাকি দলগুলোর পক্ষে ৫ পয়েন্টের মাইলফলক ছোঁয়া গাণিতিকভাবে আসাম্ভব। তবে আশার কথা হলো, স্থানীয় সময় রাত ৯টার পর বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, যা পূর্ণাঙ্গ একটি রোমাঞ্চকর ম্যাচ উপহার দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *