T20WC: জিতল আমেরিকা
February 15, 20267:37 pm

চলতি টি২০ বিশ্বকাপে নিজেদের শেষ গ্রুপের ম্যাচে নামিবিয়াকে ৩১ রানে হারিয়ে দিল USA। মার্কিন দলের দেওয়া ২০০ রানের পাহাড়প্রমাণ টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রানই তুলতে পারে আফ্রিকার এই দেশ। রবিবার চেন্নাইয়ের চিপকের এই ম্যাচে নামিবিয়ার হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন লউরেন স্টিনক্যাম্প। ৩১ রান করেন জেজে স্মিট। আমেরিকার হয়ে ২ উইকেট নেন শ্যাডলি ভ্যান স্কালকউইক।