হ্যান্ডশেক বিতর্কে তোপ মঞ্জরেকরের
February 15, 20267:43 pm

প্রাক্তন ভারতীয় ব্যাটার সঞ্জয় মঞ্জরেকর ভারত-পাক ম্যাচে সুর্যকুমার যাদবরা পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক না করাকে সোশ্যাল মিডিয়ায় ‘অদ্ভুত’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভারতের মতো দেশের জন্য এটি উপযুক্ত আচরণ নয়। তিনি লেখেন, ‘ভারত যে হ্যান্ডশেক না করার নিয়ম শুরু করেছে, তা খুবই অদ্ভুত। খেলাধুলার সঠিক স্পিরিট অনুযায়ী খেলা উচিত, অথবা একদম না খেলাই ভালো।’