ঈশানের ঝড়ে চুরমার পাকিস্তান, হারের জ্বালায় নিজেদের ‘অযোগ্য’ বললেন পাক অধিনায়ক

ঈশানের ঝড়ে চুরমার পাকিস্তান, হারের জ্বালায় নিজেদের ‘অযোগ্য’ বললেন পাক অধিনায়ক

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের দর্পচূর্ণ করল ভারত। রবিবার হাই-ভোল্টেজ ম্যাচে ঈশান কিশানের বিধ্বংসী ব্যাটিং আর সূর্যকুমার যাদবের ক্ষুরধার নেতৃত্বে পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে দাপটের সঙ্গে সুপার-এইটে পৌঁছে গেল টিম ইন্ডিয়া।

ভারতের ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাক ব্যাটিং লাইনআপ। এই লজ্জাজনক হারের পর মাঠেই ক্ষোভ উগরে দেন পাক অধিনায়ক সালমান আলি আগা। তিনি স্পষ্ট জানান, ভারতীয় ক্রিকেটারদের দক্ষতার সামনে তাঁদের ক্রিকেটাররা দাঁড়াতেই পারেননি। হারের কারণ হিসেবে তিনি বলেন, “সত্যি বলতে আমাদের আজ স্কিলের অভাব ছিল। বিশেষ করে স্পিনাররা ব্যর্থ হয়েছে এবং পাওয়ার প্লে-তেই ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে গিয়েছিল।”

অন্যদিকে, ভারতের জয়ের নায়ক ওপেনার ঈশান কিশানের প্রশংসা পঞ্চমুখ অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়লেও ঈশান যেভাবে হাল ধরেছিলেন, সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে জানান সূর্য। এই জয়ের ফলে ভারত খেতাবের দৌড়ে অনেকটা এগিয়ে গেল, আর পাকিস্তানের জন্য সেমিফাইনালের পথ হয়ে উঠল অত্যন্ত কঠিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *