হারের জ্বালা সইতে না পেরে মাঝপথেই মাঠ ছাড়লেন পাক ক্রিকেট বোর্ড প্রধান

হারের জ্বালা সইতে না পেরে মাঝপথেই মাঠ ছাড়লেন পাক ক্রিকেট বোর্ড প্রধান

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে নাস্তানাবুদ পাকিস্তান। বোলারদের দাপটে মাত্র ১১৪ রানেই গুটিয়ে গেল পাক ইনিংস। ৬১ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে সুপার এইটে জায়গা করে নিল ভারত।

তবে ম্যাচের ফলের চেয়েও বেশি চর্চা হচ্ছে গ্যালারির এক ঘটনা নিয়ে। ভারতের ১৭৫ রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। দলের ভরাডুবি আর নিশ্চিত পরাজয় চোখের সামনে দেখে মেজাজ হারান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভি। ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান তিনি।

ভারত যখন ব্যাটিং করছিল, তখন গ্যালারিতে বসে হাততালি দিতে দেখা গিয়েছিল নকভিকে। কিন্তু নিজের দেশের ব্যাটারদের ব্যর্থতা শুরু হতেই তিনি আর বসে থাকতে পারেননি। ৫ উইকেট হারানোর পরই পরাজয় নিশ্চিত বুঝে মাঠ ত্যাগ করেন পিসিবি প্রধান। তাঁর এই মাঝপথে বেরিয়ে যাওয়ার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *