রাজস্থান রয়্যালসের মালিকানা বদল: গৌতম গম্ভীরকে মেন্টর ও অংশীদারিত্বের প্রস্তাব

রাজস্থান রয়্যালসের মালিকানা বদল: গৌতম গম্ভীরকে মেন্টর ও অংশীদারিত্বের প্রস্তাব

আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে মালিকানা বদলের পাশাপাশি বড়সড় রদবদলের ইঙ্গিত মিলেছে। দলের নতুন ম্যানেজমেন্ট ভারতীয় ক্রিকেট দলের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরকে মেন্টর, সিইও এবং ২-৩ শতাংশ শেয়ার বা মালিকানা দেওয়ার লোভনীয় প্রস্তাব দিয়েছে। এই মাস্টারস্ট্রোকের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি গম্ভীরকে পুনরায় আইপিএল আঙিনায় ফিরিয়ে আনতে অত্যন্ত আগ্রহী।

তবে বিসিসিআই-এর ‘স্বার্থের সংঘাত’ সংক্রান্ত কঠোর নিয়মের কারণে গম্ভীরের পক্ষে এই প্রস্তাব গ্রহণ করা কার্যত আসাম্ভব। সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী, জাতীয় দলের কোচ পদে থেকে আইপিএল ফ্র্যাঞ্চাইজির কোনো লাভজনক পদে থাকা সম্ভব নয়। ফলে এই প্রস্তাব গ্রহণ করতে হলে গম্ভীরকে বর্তমান কোচের পদ ছাড়তে হবে, যা বর্তমান পরিস্থিতিতে অনিশ্চিত।

গম্ভীরের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি আপাতত ভারতীয় দলের দায়িত্ব পালনে পুরোপুরি দায়বদ্ধ। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ই তাঁর মূল লক্ষ্য। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি আপাতত বড় অঙ্কের এই আইপিএল চুক্তি থেকে দূরে থাকছেন বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *