রাজস্থান রয়্যালসে যোগ দিচ্ছেন গৌতম গম্ভীর? টিম ইন্ডিয়ার হেড কোচের কাছে এল ৩টি বড় প্রস্তাব

রাজস্থান রয়্যালসে যোগ দিচ্ছেন গৌতম গম্ভীর? টিম ইন্ডিয়ার হেড কোচের কাছে এল ৩টি বড় প্রস্তাব

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ নিয়ে বর্তমানে ব্যস্ত ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর। কিন্তু এরই মাঝে ক্রিকেট মহলে শোরগোল ফেলে দিয়েছে একটি চাঞ্চল্যকর খবর। আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের সঙ্গে নাকি যুক্ত হতে চলেছেন গম্ভীর। জানা গেছে, রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টের পক্ষ থেকে গম্ভীরকে বিশেষ তিনটি পদের প্রস্তাব দেওয়া হয়েছে।

গম্ভীরকে কী কী প্রস্তাব দিল রাজস্থান রয়্যালস?

দৈনিক জাগরণের একটি রিপোর্ট অনুযায়ী, রাজস্থান রয়্যালসের সম্ভাব্য নতুন মালিকদের একজন গম্ভীরকে তাদের সঙ্গে যুক্ত করার ব্যাপারে প্রবল আগ্রহ দেখিয়েছেন। গম্ভীরকে যে তিনটি ভূমিকার প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলি হলো–

  • পার্টনার বা অংশীদার
  • মেন্টর
  • সিইও (CEO)

কেন এই প্রস্তাব গ্রহণ করা গম্ভীরের পক্ষে আসাম্ভব?

রিপোর্ট বলছে, গৌতম গম্ভীর এই প্রস্তাব গ্রহণ করেননি এবং বর্তমান পরিস্থিতিতে তার পক্ষে এটি গ্রহণ করা কার্যত আসাম্ভব। এর পেছনে প্রধান কারণ হলো ‘স্বার্থের সংঘাত’ বা ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট’।

ভারতীয় দলের হেড কোচ হিসেবে বিসিসিআই-এর সঙ্গে গম্ভীরের চুক্তি রয়েছে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত। লোধা কমিটির সুপারিশ এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, জাতীয় দলের কোচ পদে থাকাকালীন কোনো ব্যক্তি আইপিএল ফ্র্যাঞ্চাইজির পার্টনার, সিইও বা মেন্টর হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না। ফলে রাজস্থান রয়্যালসের এই লোভনীয় প্রস্তাব গম্ভীর ফিরিয়ে দিয়েছেন বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *