ভারত থেকে কি সরে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ? আইসিসির গোপন পরিকল্পনায় তোলপাড় বিশ্বক্রিকেট

ভারত থেকে কি সরে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ? আইসিসির গোপন পরিকল্পনায় তোলপাড় বিশ্বক্রিকেট

নিউজ ডেস্ক: ভারত ও পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার বড় মাশুল গুনতে হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য এজ’-এর এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছে আইসিসি।

মূলত দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের একে অপরের মাটিতে খেলতে অস্বীকার করার ফলে তৈরি হওয়া লজিস্টিক জটিলতাই এই সিদ্ধান্তের নেপথ্যে। ভারত যেমন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যেতে নারাজ, তেমনি বাংলাদেশও ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারতে খেলতে আসাম্মতি জানিয়েছে। এই ত্রিমুখী সংকটে আইসিসি এখন বিকল্প আয়োজক হিসেবে অস্ট্রেলিয়ার কথা বিবেচনা করছে। পহেলগাম হামলার পর মাঠের সৌজন্যেও ভাটা পড়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বৈশ্বিক টুর্নামেন্টগুলো যাতে রাজনৈতিক অচলাবস্থার কারণে ভেস্তে না যায়, সেজন্যই এই কঠোর ‘কনটিনজেন্সি প্ল্যান’ তৈরি করছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *