ভারত থেকে সরতে পারে ২০৩১ বিশ্বকাপ: জট কাটাতে বিকল্প ভাবছে আইসিসি

ভারত থেকে সরতে পারে ২০৩১ বিশ্বকাপ: জট কাটাতে বিকল্প ভাবছে আইসিসি

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক টানাপড়েনের প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সূচিতে। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম ‘দ্য এজ’-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালের একদিনের বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে আইসিসি। লজিস্টিক জটিলতা এড়াতে বিকল্প আয়োজক হিসেবে উঠে আসছে অস্ট্রেলিয়ার নাম।

আইসিসি সূত্রে খবর, ভারত ও পাকিস্তান একে অপরের দেশে খেলতে রাজি না হওয়ায় টুর্নামেন্ট আয়োজনে অচলাবস্থা তৈরি হয়েছে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত এবং ২০২৬ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অনীহা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিদ্যমান ‘হাইব্রিড মডেল’ দীর্ঘমেয়াদে কার্যকর করা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

পহেলগাম হামলার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে যে শৈত্য তৈরি হয়েছে, তার প্রতিফলন এখন ক্রিকেট মাঠেও স্পষ্ট। মাঠের বাইরের এই উত্তেজনা বৈশ্বিক টুর্নামেন্টের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে রাজনৈতিক অনিশ্চয়তা থেকে টুর্নামেন্টগুলোকে মুক্ত রাখতে আইসিসি এখন একটি ‘কনটিনজেন্সি প্ল্যান’ বা বিকল্প পরিকল্পনা তৈরির পথে হাঁটছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *