ইটালির ব্যাটারকে কুৎসিত গালিগালাজ ও অশ্লীল ইঙ্গিত ক্যারিবিয়ান পেসারের!

ইটালির ব্যাটারকে কুৎসিত গালিগালাজ ও অশ্লীল ইঙ্গিত ক্যারিবিয়ান পেসারের!

নিউজ ডেস্ক

ইতালির মতো উদীয়মান ক্রিকেট শক্তির বিরুদ্ধে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু সেই জয় ছাপিয়ে এখন আলোচনায় ক্যারিবিয়ান পেসার ম্যাথিউ ফোর্ডের চূড়ান্ত অসভ্যতা। ফুটবলের দেশ হিসেবে পরিচিত ইতালি যখন ক্রিকেট বিশ্বে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করার লড়াই চালাচ্ছে, তখন মাঠের মধ্যেই চরম বিতর্কে জড়ালেন এই বোলার।

ঠিক কী ঘটেছিল মাঠের মাঝে

ম্যাচের দ্বিতীয় ইনিংসের ৫.৫ ওভারের ঘটনা। ইতালির ব্যাটার সৈয়দ নকভি ম্যাথিউ ফোর্ডের একটি বলে বড় শট খেলার চেষ্টা করেন। কিন্তু বল ব্যাটের কানায় লেগে সোজা চলে যায় ফিল্ডার শামার জোসেফের হাতে। নকভি আউট হতেই মেজাজ হারান ফোর্ড। প্যাভিলিয়নের দিকে ফিরে যাওয়ার সময় নকভিকে লক্ষ্য করে অত্যন্ত কুরুচিকর অঙ্গভঙ্গি করেন তিনি। শুধু তাই নয়, ক্যামেরায় ধরা পড়েছে তাঁর মুখে উচ্চারিত অকথ্য গালাগালও।

নেটদুনিয়ায় সমালোচনার ঝড়

মুহূর্তের মধ্যে এই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। ক্রিকেট ভক্তদের একাংশ বলছেন, যেখানে ইতালির মতো দেশে ক্রিকেটের পরিকাঠামো প্রায় নেই বললেই চলে, সেখানে সেই দেশের ক্রিকেটারদের প্রতি এই ধরণের আচরণ অত্যন্ত নিম্নমানের। নেটিজেনদের মতে, ফুটবলের দেশে ক্রিকেটকে জনপ্রিয় করার লড়াইয়ে ইতালির ক্রিকেটাররা যখন জানপ্রাণ লড়িয়ে দিচ্ছেন, তখন ওয়েস্ট ইন্ডিজের মতো অভিজ্ঞ দলের ক্রিকেটারের কাছ থেকে এমন স্পোর্টসম্যানশিপ আশা করা যায় না।

ম্যাচের ফলাফল ও ইতালির লড়াই

শক্তির বিচারে যোজন যোজন পিছিয়ে থাকলেও ওয়েস্ট ইন্ডিজকে ১৬৫ রানের বেশি তুলতে দেয়নি ইতালি। রান তাড়া করতে নেমে ১২৩ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ৪২ রানে ম্যাচ হারলেও নেপালকে হারানো বা ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে তারা। অন্যদিকে, বল হাতে ১৯ রানে ৩ উইকেট নিলেও নিজের আচরণের জন্য এখন খলনায়ক ক্যারিবিয়ান পেসার ম্যাথিউ ফোর্ড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *