ইংল্যান্ডের লিগে পাক ক্রিকেটারদের বয়কট ভারতের!
February 20, 202611:44 am

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’-এর নিলাম ঘিরে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। প্রায় ১০০০ ক্রিকেটার আবেদন করলেও বিপাকে পাকিস্তানি তারকারা। ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেভ এবং সানরাইজার্স লিডসের মতো শক্তিশালী দলগুলোর মালিকানায় রয়েছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিরা। খবর অনুযায়ী, ভারতীয় মালিকানাধীন এই চারটি দল কোনো পাকিস্তানি ক্রিকেটারের জন্য বিড না করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত ভারত-পাক রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এবার বিদেশের লিগেও স্পষ্ট। পাকিস্তানি ক্রিকেটারদের ব্রাত্য রেখেই দল গোছানোর ছক কষছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো, যা ক্রিকেট বিশ্বে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।