সিডনি সফরে হকি খেলোয়াড়দের চরম হেনস্তা, পদত্যাগ করলেন পাক হকি ফেডারেশনের সভাপতি

সিডনি সফরে হকি খেলোয়াড়দের চরম হেনস্তা, পদত্যাগ করলেন পাক হকি ফেডারেশনের সভাপতি

অস্ট্রেলিয়া সফরে গিয়ে পাকিস্তান জাতীয় হকি দলের খেলোয়াড়দের চরম অব্যবস্থাপনা ও অপমানের শিকার হওয়ার ঘটনায় পদত্যাগ করেছেন পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) সভাপতি তারিক বুগতি। সিডনি বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা এবং হোটেলে বিল মেটাতে না পেরে খেলোয়াড়দের বাসন মাজতে বাধ্য হওয়ার মতো গুরুতর অভিযোগ সামনে আসতেই এই সিদ্ধান্ত নেন তিনি। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বুগতি পুরো বিষয়টির নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।

দলের অধিনায়ক শাকিল আম্মাদ বাট দেশে ফিরে ক্ষোভ উগরে দিয়ে জানান, সিডনিতে নামার পর কোনো হোটেল বা খাবারের ব্যবস্থা না থাকায় তাঁদের দীর্ঘ সময় অনাথের মতো রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছে। এমনকি ক্যানবেরার হোটেলে অগ্রিম অর্থ প্রদান না করায় খেলোয়াড়দের চূড়ান্ত হেনস্তার মুখে পড়তে হয়। এই নজিরবিহীন অপমানে পাকিস্তান ক্রীড়াঙ্গনে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

সফরে ঘটে যাওয়া এই অব্যবস্থাপনার আসল সত্য উদঘাটনে সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বিদায়ী সভাপতি। আন্তর্জাতিক স্তরে দেশের সম্মান ক্ষুণ্ণ হওয়ার এই ঘটনায় ক্রীড়া মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ফিল্ড মার্শাল আসিম মুনিরের কাছেও পুঙ্খানুপুঙ্খ তদন্তের আবেদন জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *