শ্রীলঙ্কাকে হারিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে ভারত

শ্রীলঙ্কাকে হারিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে ভারত

ব্যাংককে অনুষ্ঠিত রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল ভারত ‘এ’ মহিলা দল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে ১১৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের হয়ে রাধা যাদব মাত্র ১৯ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট দখল করেন। এছাড়া প্রেমা রাওয়াত ও তনুজা কাঁওয়ার দুটি করে উইকেট নিয়ে প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখতে সাহায্য করেন।

১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৩৯ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে। দলের পক্ষে দীনেশ বৃন্দা মাত্র ২০ বলে ঝোড়ো ৪২ রান করেন এবং অনুষ্কা শর্মা ২৭ রান যোগ করেন। বল হাতে চমক দেখানোর পর ব্যাট হাতেও দায়িত্বশীল ভূমিকা পালন করেন রাধা যাদব। তিনি ১৮ বলে অপরাজিত ৩১ রান করে ভারতকে সহজ জয় এনে দেন।

আগামী রবিবার টুর্নামেন্টের মেগা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। গ্রুপ পর্ব ও সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের পর এখন শিরোপা জয়ের লক্ষ্যে নামবে ভারতীয় প্রমীলারা। দুই প্রতিবেশী দেশের এই হাইভোল্টেজ লড়াইকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। টুর্নামেন্টের সেরা ফর্মে থাকা ভারত এই ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *