ভারত পাকিস্তান দ্বৈরথে চুরমার সব রেকর্ড ছাপিয়ে গেল টি২০ বিশ্বকাপ ফাইনালকেও

ভারত পাকিস্তান দ্বৈরথে চুরমার সব রেকর্ড ছাপিয়ে গেল টি২০ বিশ্বকাপ ফাইনালকেও

ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচটি দর্শক সংখ্যার সব রেকর্ড ভেঙে এক নতুন ইতিহাস তৈরি করেছে। গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই মেগা লড়াইটি অনলাইনে রেকর্ড ১৬.৩ কোটি মানুষ সরাসরি উপভোগ করেছেন। আইসিসির যেকোনো টি-২০ ফরম্যাটের টুর্নামেন্টে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দর্শক সংখ্যা হিসেবে স্বীকৃত হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী এই ম্যাচটি মোট ২০ বিলিয়ন মিনিট ধরে দেখা হয়েছে যা বিশ্ব ক্রিকেটে এক অভূতপূর্ব নজির। এমনকি ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচের দর্শক সংখ্যাকেও এই পরিসংখ্যান অনায়াসে ছাড়িয়ে গেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই লড়াই যে এখনো বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের কাছে শ্রেষ্ঠ আকর্ষণ তা আবারও প্রমাণিত হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *